বাংলাদেশের বিপক্ষে হিট উইকেট

আন্তর্জাতিক ক্রিকেটে হিট উইকেট হওয়ার ঘটনা কমই দেখা যায়। গতকাল শরীফুল ইসলামের বলে হিট উইকেট হয়ে ফিরে যান জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর (৪৬)। বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাট মিলে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের হিট উইকেট হওয়ার ঘটনা এটি সপ্তম। শুধু ওয়ানডেতে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফিরলেন টেইলর।

এর আগে ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের ইমাম উল হক, ২০১১ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের ম্যালকম ওয়ালার, ২০০৬ সালে চট্টগ্রামে স্কটল্যান্ডের রায়ান ওয়াটসন হিট উইকেট হয়ে আউট হয়েছিলেন।