মিরাজ-তাসকিনের রক্ত ঝরল

জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। দুজনের হাত থেকেই রক্ত ঝরেছে। বাইরে গিয়ে প্রাথমিক চিকিত্সা শেষে দুজনই আবার মাঠে ফিরেছেন।

ইনিংসের ২৮তম ওভারে ডিয়ন মায়ার্সের তীব্র গতির শট লং অন বাউন্ডারিতে আটকে দেন তাসকিন। চার বাঁচালেও তাসকিনের হাত থেকে রক্ত ঝরে।

ইনিংসের ৩০তম ওভারে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে প্রচণ্ড ব্যথা পান মিরাজ। নন স্ট্রাইকে থাকা মায়ার্স ব্যাট পেতে রেখেছিলেন, মাধেভারের শট থেকে আসা বল ধরতে গিয়ে বল-ব্যাটের মধ্যে পড়ে মিরাজের ডান হাতের আঙুলের চামড়া ফেটে যায়। রক্তাক্ত আঙুল নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।