ফ্লাওয়ার-হিথ স্ট্রিকদের স্বর্ণযুগের পর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিংয়ে জিম্বাবুয়ের অন্যতম নির্ভরতার নাম ব্রেন্ডন টেইলর। গতকাল বাংলাদেশের বিপক্ষে ৪৬ রানের ইনিংস খেলে দেশটির হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন টেইলর। ২০১ ম্যাচে তার সংগ্রহ ৬ হাজার ৬০০ রান। এদিন টেইলর টপকে গেছেন গ্র্যান্ট ফ্লাওয়ারকে (৬ হাজার ৫৭১ রান)। টেইলরের সামনে এখন শুধু অ্যান্ডি ফ্লাওয়ার। ২১৩ ম্যাচে ৬ হাজার ৭৮৬ রান করে শীর্ষে আছেন তিনি।