আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ মৃধার খাদ্যসামগ্রী বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি

করোনা মহামারির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পটুয়াখালীতে দুঃস্থ, অসহায় ও খেটে খাওয়া ২’শত পরিবারের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা।

গতকাল রবিবার বেলা ১১টায় লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন তার বাসভবনের সামনে স্বাস্থ্যবিধি মেনে দুই শতাধিক দুঃস্থ, অসহায় ও খেটে খাওয়া পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গরীব, অসহায় এবং দুঃস্থদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে এ খাদ্য সহায়তা প্রদান করেছি। এছাড়া দেশে করোনা মহামারি শুরু থেকে বিভিন্ন সুরক্ষাসামগ্রী সহ নগদ অর্থ এবং খাদ্য সহায়তা নিজ উদ্যোগে প্রদান করে আসছি। সমাজের বিত্তবানরা যদি অসহায়দের পাশে এগিয়ে আসে তাহলে কিছুটা হলেও গরীদের দুঃখ কষ্ট লাগব হবে।