খুলনা করোনা হাসপাতাল ২০০ শয্যায় উন্নীত

খুলনা অফিস

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের শয্যা ১৩০ থেকে বাড়িয়ে ২০০ শয্যায় উন্নীত করা হয়েছে। গতকাল রবিবার থেকে বর্ধিত ২০০ শয্যার কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে হাসপাতালে চালু করা হয়েছে নতুন সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল হাসান।

এদিকে, খুলনায় সরকারি ব্যবস্থাপনায় করোনা চিকিত্সায় তিনটি হাসপাতালে বেডের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৫টি। এর মধ্যে  খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২০০টি, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৮০টি এবং শহিদ শেখ আবু নাসের হাসপাতালে বেড সংখ্যা ৪৫টি।