কোভিড-১৯-এ সংক্রমিতদের চিকিত্সায় নিয়োজিত টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিত্সক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের ব্যবহারের জন্য টাঙ্গাইল জেলা সমিতি, ঢাকার পক্ষ থেকে গতকাল রবিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ১০ লিটার অক্সিজেন কনসেনট্রেটর একটি, পাঁচ লিটারের চারটিসহ পালস অক্সিমিটার ও আনুষঙ্গিক দ্রব্য হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমিতি, ঢাকার সভাপতি ও সাবেক সচিব ড. মো. ইব্রাহিম হোসেন খান, আইনবিষয়ক সম্পাদক ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ড. শহীদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম কমল, ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সহসভাপতি মোহা. শওকত আলী খান, সহসভাপতি ডা. এ কে এম শরীফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পাদক অধ্যাপক ডা. নাজির আহমেদ চৌধুরী রঞ্জু, সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক (যুগ্মসচিব), ডেসকো লি., বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মো. মনছুরুল আলম (হীরা), যুগ্মসাধারণ সম্পাদক ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. আমিনুল ইসলাম প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি