নোয়াখালী প্রতিনিধি
জেলায় করোনায় আক্রান্ত অসহায় রোগীদের সেবায় নোয়াখালী জেলা বিএনপি দুটি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করে। শনিবার সকালে সুবর্ণচর উপজেলার চর আমানুল্যার চরজব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুপুরে জেলা শহর মাইজদীর রশিদ কলোনিতে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মো. শাহজাহানের বাসভবনে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়। এ স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে অক্সিজেন সরবরাহ, চিকিত্সায় আর্থিক সহায়তা, মাস্ক, সাবান ও হান্ডসেনিটাইজারসহ চিকিত্সাসমাগ্রী বিতরণ করা হবে। জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।