পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ঐ সব জামাতে যেসব আলেম ইমাম ও মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন তারা হলেন : প্রথম জামাত : সকাল ৭টা, ইমাম : হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : মো. আতাউর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। দ্বিতীয় জামাত : সকাল ৮টা, ইমাম : হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : হাফেজ কারি কাজী মাসুদুর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। তৃতীয় জামাত : সকাল ৯টা, ইমাম : হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : হাফেজ কারি হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। চতুর্থ জামাত : সকাল ১০টা, ইমাম : হাফেজ মাওলানা মুহিউদ্দীন কাসেম, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : কারি মো. ইসহাক, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। পঞ্চম ও সর্বশেষ জামাত : সকাল ১০:৪৫টা, ইমাম : হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন, মুকাব্বির: মো. শহীদুল্লাহ, প্রধান খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। এ পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন।
করোনা পরিস্থিতি বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে গত ১২ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব-ইমাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।