দক্ষিণ আফ্রিকায় ছয়দিনের দাঙ্গায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ব্যাংকিং সেক্টর। কোটি কোটি র্লে (স্থানীয় মুদ্রা) লুট করা হয়েছে। এমনকি দোকানপাটেও ভাঙচুর চালিয়ে লুট করা হয়েছে অনেক জিনিসপত্র। এটিএম মেশিন ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক সপ্তাহ ধরে এক কোটির বেশি সেবা গ্রহীতা নগদ অর্থ সংগ্রহ করতে পারবেন না। ব্যাংকিং এসোসিয়েশন জানিয়েছে, ছয়দিনের বিক্ষোভ ও সহিংসতায় ১ হাজার ৪০০ এটিএম বুথ, ব্যাংকের ৩ শতাধিক শাখা এবং পোস্ট অফিসে ভাঙচুর চালানো হয়। দেশটিতে সহিংসতায় ২১২ জনের মৃত্যু হয়েছে। এদিকে বিক্ষোভের মধ্যেও গতকাল বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার জন্মদিন পালিত হয়েছে। -বিবিসি