ব্রিটেনে স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনায় আক্রান্তের পর এবার প্রধানমন্ত্রী বরিস জনসন ও অর্থমন্ত্রী ঋষি সুনাককে কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে। শনিবার করোনা আক্রান্ত হন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। এর আগের দিন অসুস্থবোধ করলেও প্রধানমন্ত্রী বরিস ও অর্থমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করেন। কিন্তু বরিস ও সুনাক ভালই আছেন। তারা কোয়ারেন্টাইনে না গিয়েই কাজ করতে চেয়েছিলেন। কিন্তু বিরোধিরা এ নিয়ে সমালোচনা শুরু করেন যে এক দেশে দুই আইন হতে পারে না। আইন সবার জন্যই সমান হওয়া উচিত। -বিবিসি