কোভিড পরিস্থিতিতে ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ভিত্তিতে অষ্টম শ্রেণির এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা:বাংলাদেশ ও বিশ্বপরিচয়

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম

                পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত

                পাঠ নম্বর ও বিষয়বস্তু

   এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

                নির্দেশনা

            মূল্যায়ন রুব্রিক্স

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২

দ্বিতীয় অধ্যায়

বাংলাদেশের মুক্তিযুদ্ধ

পাঠ-১

সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি

পাঠ-২

৭ই মার্চের ভাষণ ও বাঙালির স্বাধীনতার প্রস্তুতি

পাঠ-৩ ২৫ মার্চের নারকীয় হত্যাযজ্ঞ

পাঠ-৪

ছাব্বিশে মার্চ ও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা

পাঠ-৫

মুক্তিযুদ্ধের প্রস্ততি ও অস্থায়ী সরকার গঠন

পাঠ-৬

মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রম

পাঠ-৭

মুক্তিযুদ্ধে বিরোধী শক্তির তত্পরতা

পাঠ-৮

মুক্তিযুদ্ধে দেশি ও বিদেশি শক্তির সহযোগিতা

পাঠ-৯

যৌথবাহিনীর নেতৃত্বে চূড়ান্ত যুদ্ধ

পাঠ-১০

গণহত্যা ও  নির্যাতন

পাঠ-১১

পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পন

উল্লিখিত সকল পাঠ

মনে কর, ১৯৭১ সালে তুমি ৮ম শ্রেণির শিক্ষার্থী। নিচের ঘটনার ক্ষেত্রে তুমি উপস্থিত থাকলে ঐ সময় কী করতে তার বর্ণনা দাও। ( যেকোনো তিনটি ঘটনার ক্ষেত্রে নিজের অনুভূতি লিখতে হবে।)

ক) রেসকোর্স ময়দানে ৭ই মার্চের ভাষণ শুনছ।

খ) ২৫ মার্চ গণহত্যার প্রত্যক্ষদর্শী

গ) পাাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকার, আলবদর, আল-শামস্ এলাকাবাসীকে নির্যাতন করছে।

ঘ) মুক্তিবাহিনীকে হানাদাররা তাড়া করছে

ঙ) ১৬ই ডিসেম্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করছে।

১। পাঠ্যপুস্তক থেকে ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও প্রতিক্রিয়া,

২৫শে মার্চের গণহত্যার ভয়াবহতা, মুক্তিযুদ্ধে বিরোধীদের তত্পরতা, মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও অত্যাচার এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঘটনা ভালোভাবে পড়ে নিতে হবে।

২। বাংলা প্রথমপত্র বই থেকে ৭ই মার্চের ভাষণটি মনোযোগ সহকারে পড়ে নেয়া যেতে পারে।

৩। ইউটিউব/ রেকর্ড থেকে ৭ই মার্চের ভাষণ শুনে নেয়া যেতে পারে ( যদি সম্ভব হয়।)

৪। ইন্টারনেট, পত্র-পত্রিকা, পরিবারের বয়স্ক সদস্যদের সাথে আলাপচারিতা ইত্যাদির মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন সেই সময়ের ঘটনার বিষয়ে জেনে নেওয়া যেতে পারে।

৫। নিজেকে উক্ত সময়ের মধ্যে রেখে ঘটনাটি কল্পনা করে লিখতে হবে।

অতি উত্তম:

১) পরিপূর্ণমাত্রায় বিষয়বস্তুর যথার্থতা ও ধারাবাহিকতা রক্ষা

২) পরিপূর্ণমাত্রায় দেশপ্রেমের চেতনা ও আত্মত্যাগ মানসিকতার বহিঃপ্রকাশ

৩) উপস্থাপনায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা

৪) লক্ষণীয় মাত্রায় নান্দনিক ও বৈচিত্র্যপূর্ণ উপস্থাপন

উত্তম:

১) অধিকাংশ ক্ষেত্রে বিষয়বস্তুর যথার্থতা ও ধারাবাহিকতা রক্ষা

২) দেশপ্রেম চেতনার বহিঃপ্রকাশ থাকলেও আত্মত্যাগ মানসিকতার আংশিক উপস্থিতি

৩) উপস্থাপনায় অধিকাংশ ক্ষেত্রে নিজস্বতা ও সৃজনশীলতা

৪)  নান্দনিক ও বৈচিত্র্যপূর্ণ উপস্থাপন

ভালো:

১) বিষয়বস্তুর যথার্থতা থাকলেও  ধারাবাহিকতার অভাব

২) দেশপ্রেমের চেতনা ও আত্মত্যাগ মানসিকতার সাধারণ বহিঃপ্রকাশ

৩) উপস্থাপনায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা

৪) আংশিক নান্দনিক ও বৈচিত্র্যপূর্ণ উপস্থাপন

অগ্রগতি প্রয়োজন:

১) বিষয়বস্তুর যথার্থতা ও ধারাবাহিকতার অভাব

২) দেশপ্রেমের চেতনা ও আত্মত্যাগ মানসিকতার অনুপস্থিতি

৩) উপস্থাপনায় নিজস্বতা ও সৃজনশীলতার অভাব

৪) নান্দনিক ও বৈচিত্র্যপূর্ণ উপস্থাপনার অভাব