আগামীকাল সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে একক নাটক ‘রঙ্গিন কাগজ’।
সাইদুর ইমনের গল্প ও পরিচালনায় নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মারুফ হোসেন সঞ্জীব। এতে অভিনয় করেছেন জোভান, সাফা কবিরসহ অনেকে।
নাটকটির গল্পে দেখা যাবে, মাঝে মাঝেই শান্তর মনে হয় তার কথা শোনার মতো কেউ নেই। তার চারপাশের পরিবেশটা তার চাইতে খুব বেশি আলাদা। সবকিছু থাকতেও কেমন যেন একাকীত্ব নিয়ে বাঁচতে হয় তাকে। মেজর ডিপ্রেসিভ ডিজডারের প্যাসেন্ট হওয়ার কারণে কিছুদিন পরপরই আত্ম হত্যার চেষ্টা করে শান্ত। আজকাল বাবা-মায়ের ঝগড়া আর অনির চলে যাওয়ার ব্যাপারটা একদমই মেনে নিতে পারছে না সে। আত্মহত্যা করার জন্য মধ্যে রাতে ব্রিজের ওপর গিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই যদি স্কুটার নিয়ে ওহি যদি না এসে দাঁড়াতো তাহলে হয়তো শান্তর গল্পটা সেখানেই শেষ হয়ে যেত। ওহি ইচ্ছে করেই শান্তর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে শুরু করে। বুঝতে চেষ্টা করে কেন শান্ত এই পৃথিবীতে আর থাকতে চায় না। দু’জনের সম্পর্ক দিনদিন এগুতে থাকে। ওহির পাশে বসে থাকা অবস্থায় যেদিন শান্ত সেন্সলেস হয়ে পড়ে যায়। সেদিন ওহি বুঝতে পারে শান্ত মেজর ডিপ্রেসিভ ডিজডারের পেসেন্ট। হাসপাতালে যাওয়ার পর ওহি আরো বুঝতে পারে, পারিবারিক ঝামেলাগুলোই আসলে দিনদিন ওকে আরো অসুস্থ করে তুলছে। হুট করেই শান্তর কানে কানে বিয়ের কথা বলে দেয় ওহি। শান্তর বাসায় বাবা, মায়ের ঝগড়ার ব্যাপারটার এখনো কোনো পরিবর্তন হয়নি। শান্ত আবার আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। শান্তকে ফোনে না পেয়ে, ওহিরও বুঝতে দেরি হয়নি শান্ত কোনো খারাপ সিদ্ধান্তের দিকে এগুচ্ছে। বাবা, মা তখনো নিজেদের মধ্যে ঝগড়া করছে। ওহি ছুটছে শান্তর বাসার দিকে।