দেশ টিভি তাদের ঈদ অনুষ্ঠানমালায় ৭ দিন প্রচার করবে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে মিউজিক্যাল লাইভ ‘মিউজিক ফেস্ট’। অনুষ্ঠানে দর্শকরা সরাসরি শিল্পীর সঙ্গে ফোনে কথা বলার পাশাপাশি পছন্দের গানের জন্য অনুরোধ করতে পারবে। মিউজিক ফেস্টে ঈদের দ্বিতীয় দিন গান পরিবেশন করবে দলছুট ব্যান্ড। আলমগীর হোসেনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৪৫ মিনিটে।