ব্রাকের সঙ্গে সিএসআর কর্মসূচিতে ইবিএল

বাংলাদেশ ব্যাংকের বিশেষ সিএসআর কার্যক্রমের আওয়তায় রাজশাহী এবং খুলনায় করোনা আক্রান্তদের সহায়তার লক্ষ্য নিয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) গতকাল সোমবার রাজধানীর প্রধান কার্যালয়ে ব্র্যাকের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর অধীনে ব্র্যাকের ‘কমিউনিটি ফোর্ট’ প্রকল্পে ইবিএল অর্থায়ন করবে। উল্লেখ্য, এ প্রকল্পের মাধ্যমে ব্র্যাক ৩৫ টি জেলার ৭ কোটি ৭০ লাখ মানুষকে মাস্ক সরবরাহ করাসহ স্বাস্থ্যসেবা ও টিকাদানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহীন, ব্র্যাকের পরিচালক স্বাস্থ্য, পুষ্টি ও পপুলেশন প্রোগ্রাম ড. মোরশেদা চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি