সোনারগাঁওয়ে পানিবন্দিদের মধ্যে ত্রাণ বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় পানিবন্দি অসহায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে এ ত্রাণ বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) এর সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু প্রধান অতিথি থেকে এ ত্রাণ বিতরণ করেন। বিরুর নিজস্ব অর্থায়নে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম লিটন খান, সহসভাপতি নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের গণযোগাযোগ উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক মোহাম্মদ হুসাইন, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ প্রমুখ।