পল্লী উদ্যোক্তাদের মধ্যে প্রণোদনার চেক বিতরণ

 ‘চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হোন’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ক্ষুদ্র ও মাঝারি পল্লী উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের জন্য ৩০০ কোটি টাকার প্রণোদনা ঋণ চালু করেছেন। গতকাল সোমবার তারই অংশ হিসাবে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কার্যালয়ে ক্ষুদ্র ও মাঝারি পল্লী উদ্যোক্তাদের মধ্যে ১ লাখ টাকা করে প্রণোদনা চেক বিতরণ কর হয়েছে। সাটুরিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এ কে এম গিয়াসুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, বিশেষ অতিথি ছিলেন ইউএনও মো. আশরাফুল আলম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা এম নজরুল ইসলাম প্রমুখ।