রংপুরে গরম মসলার বাজার মন্দা

কোরবানি ঈদে মাংসের বিভিন্ন পদ রান্নার প্রধান অনুষঙ্গ হলো গরম মসলা। আগামীকাল ঈদ হলেও নগরীর কামারপট্টি ও মসলার বাজারে দেখা মিলছে না ক্রেতার ভিড়। মসলার দাম কমার পরও বাজারে এ মন্দাভাবে বিপাকে পড়েছেন মসলা ব্যবসায়ীরা। নগরীর সিটি বাজারের মসলা ব্যবসায়ী সহিদুল হক জানান, সাধারণত ঈদের সময় দোকানে ক্রেতা সামলানো মুশকিল হয়ে যায়। কিন্তু এবার স্বাভাবিক ক্রেতা পাওয়াই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। লালবাগ বাজারের মসলা ব্যবসায়ী রাজ্জাক জানান, এমনিতেই বেচাকেনা নেই তার ওপর ঈদের পর লকডাউন। এখন ঈদের বাজার ধরতে যে মসলা আনা হয়েছে তাতে ব্যাপক লোকসান হবে।