সারিয়াকান্দির সোনাপুর এবং পূর্ব জোড়গাছা গ্রামবাসী সম্প্রতি স্বেচ্ছাশ্রমে বাঙ্গালি নদী পারাপারে বাঁশের সাঁকো নির্মাণ করছে। জোড়গাছা পূর্বপাড়া গ্রামের ফুহাদ হাসান, রুমেনা বেগমসহ একাধিক ব্যক্তি বলেন, নদীর দুই পাশে কাদামাখা পথ পায়ে হেঁটে নদী পারাপার হতে হতো। পরে আমরা নিজেরাই উদ্যোগী হয়ে বাঁশের সাঁকো তৈরি করেছি। গ্রামবাসী কেউ বাঁশ, কেউ টাকা আবার কেউ শ্রম দিয়ে সাঁকো নির্মাণে সহযোগিতা করেছে। এ ব্যাপারে ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান রুবেল উদ্দিন বলেন, স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার সেতু নির্মাণের জন্য দাবি জানিয়েছি। অবশেষে গ্রামবাসী নিজেরাই উদ্যোগী হয়ে সাঁকোটি নির্মাণ করেছে।