ঈদে বাংলাবান্ধা স্থলবন্দর ১২ দিন বন্ধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দরে ১২ দিন বন্ধ থাকবে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের চতুর্দেশীয় আমদানি-রপ্তানি কার্যক্রম। গতকাল সোমবার থেকে ৩০ জুলাই পর্যন্ত এই স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপ। বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি আবদুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে ৩০ জুলাই পর্যন্ত মোট ১২ দিন এই স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ৩১ জুলাই থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চতুর্দেশীয় আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।