খুলনা অফিস
স্বাস্থ্যবিধি অনুসরণ করে খুলনায় ঈদুল আজহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর টাউন জামে মসজিদে। একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা জেলা মডেল মসজিদ, নিউমার্কেটস্থ বায়তুন নূর জামে মসজিদ, রূপসা বায়তুশ শরফ জামে মসজিদ, সোনাডাঙ্গা আবাসিক এলাকার বায়তুল্লাহ জামে মসজিদ, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ নগরীর মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে সিটি করপোরেশনের সহায়তায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে পৃথকভাবে নিজেদের সময় অনুযায়ী মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার সব মসজিদে ঈদের জামাত হবে।