হোমনা পৌরসভার ৪৫ স্থানে হবে পশু জবাই

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

এবার কোরবানির ঈদে হোমনা পৌরসভায় পশু জবাই করার জন্য ৪৫টি স্থান নির্ধারণ করা হয়েছে। এসব স্থানের পশুর বর্জ্য যথাসময়ে অপসারণে পৌরসভার প্রয়োজনীয় পদক্ষেপ চান পৌরবাসী। এ ব্যাপারে পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম বলেন, এবার হোমনা পৌরসভার ৪৫টি স্থান পশু জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। কোরবানির পশুর বর্জ্য অপসারণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।