রাসিকের ওয়ার্ডগুলোতে টিকার রেজিস্ট্রেশন শুরু ২৬ জুলাই

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মহানগরীর ওয়ার্ড পর্যায়ে করোনা ভাইরাসের টিকার রেজিস্ট্রেশন ও প্রয়োগ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ২৬ জুলাই থেকে একযোগে নগরীর ৩০টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় বা নির্ধারিত স্থানে বিনা মূল্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করতে যাচ্ছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এই উদ্যোগ নিয়েছেন। উদ্যোগ বাস্তবায়নে রবিবার নগর ভবনের সিটি হল সভাকক্ষে তিনি কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেন। এ প্রসঙ্গে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, ইতিমধ্যে নগরের জন্য ৩৬ হাজার ডোজ মডার্নার টিকা পাওয়া গেছে। আগামীতে আরো পাওয়া যাবে।