অপরাজিত চ্যাম্পিয়ন বসুন্ধরার নারী দল

নারী ফুটবল লিগে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হওয়াটা আগেই নিশ্চিত করেছিল। তাদের শেষ ম্যাচ ছিল গতকাল। সেই ম্যাচে ১৬-০ গোলে নাসরিন একাডেমিকে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বাড়তি আনন্দ থাকবে সেটা সবার জানা। শেষ ম্যাচ অধিনায়ক সাবিনা খাতুন ডাবল হ্যাটট্টিক করেছেন। কৃষ্ণা চার গোল করেন, স্বপ্ন হ্যাটট্টিক করেছেন। ছোট শামসুন নাহার, সুমাইয়া ও মারিয়া একটি করে গোল করেছেন। এবারের লিগে স্ট্রাইকার সাবিনা ২৭ গোল এবং ও কৃষ্ণার গোল ২৮, সর্বচ্চো গোলদাতা হয়েছেন তিনি।  বসুন্ধরার নারী ফুটবলাররা প্রায় সবাই জাতীয় দলের খেলোয়াড়। এই দলটি প্রতিপক্ষের জালে গোল করেছে ১২৩টি। গোল হজম করেছে একটি।

কমলাপুর স্টেডিয়ামে গতকাল শেষ ম্যাচটা খেলে সাবিনারা সংবাদ মাধম্যকে জানালেন ট্রফি আগেই নিশ্চিত হলেও শেষ ম্যাচটা ছিল অপরাজিত থাকার ম্যাচ। সেটি করতে পরেছি তাই বেশি খুশি। বসুন্ধরা কিংসের পুরুষ ফুটবল দলও ভেবে ছিল তারা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হবে। মনে মনে পুষে রাখা সেই স্বপ্নপূরণ হয়নি। বসুন্ধরা হয়তো লিগ চ্যাম্পিয়ন হবে। কিন্তু অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছিড়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনী।

রবিবার বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে বসুন্ধরাকে হারিয়েছে। ঠিক তার এক দিন পর নারী ফুটবল দল অপরাজিত থাকার টার্গেট নিয়ে খেলতে নেমে ১৬ গোলে উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। যদি লিগে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হয়ও তাহলে অপরাজিত থাকার গৌবর থাকবে না, যেটি আছে নারী দলের।

জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া লিগ রানার্সআপ আতাউর রহমান ভুইয়া কলেজের সোহাগী কিসলু লিগের সেরা খেলোয়াড় হয়েছেন।