গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিজ্ঞান অনুষদের সদ্য সাবেক ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রহিম খান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। অধ্যাপক আব্দুর রহিম খানের মৃত্যুতে শনিবার বশেমুরবিপ্রবির উপ-রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, আমরা অধ্যাপক ড. মো. আব্দুর রহিম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মৃতের আত্মার মাগফিরাত কামনা করছি।