পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নয়াখালী মাটিভাঙ্গা গ্রামের বাসিন্দা
সাবেক জেপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক মো. হেমায়েত উদ্দিন হাওলাদার (৬৫) রবিবার রাতে ঢাকার ধানমন্ডি মডার্ন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, এক বোন রেখে গেছেন। গতকাল সোমবার সকাল ১০টায় নয়াখালীর মাটিভাঙ্গা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন।
এছাড়া শোক প্রকাশ ও সমবেদনা জানান জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় নেতা, ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাহিবুল হোসেন মাহিম, আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, জেপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলুসহ বিশিষ্টজনেরা। আজ মঙ্গলবার বাদ আসর মরহুমের বাড়িসংলগ্ন নয়াখালী মাটিভাঙ্গা জামে মসজিদে তার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।