কাল রেবেকা ওয়ালীর ১৫তম মৃত্যুবার্ষিকী

প্রাক্তন সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৬), লন্ডনের সাপ্তাহিক পত্রিকা ‘জনমত’-এর

প্রতিষ্ঠাতা সম্পাদক এ টি ম ওয়ালী আশরাফের স্ত্রী রেবেকা ওয়ালীর ১৫তম মৃত্যুবার্ষিকী কাল বুধবার। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পক্ষে লন্ডনে রেবেকা ওয়ালী একটি গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তার কবরস্থানে এবং ঢাকার মায়াকাননের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তার রুহের মাগফিরাত কামনা করার জন্য পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।