ধামইরহাটে পৃথক বজ্রপাতের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার দুপুর ১টার দিকে উপজেলার অধিকাংশ এলাকায় বৃষ্টির সঙ্গে আকাশে প্রচণ্ড বিদ্যুত্ ঝলকানি ও বজ্রপাত সংঘটিত হয়। এ সময় উপজেলার উমার ইউনিয়নের চকউমর দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রশীদ (৫৯) নামের এক ক্যক্তি বাড়ির পাশের মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মারা যান। এছাড়া একই সময়ে ধামইরহাট ইউনিয়নের আলতাদীঘি গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ (৩১) তার নিজ জমিতে কৃষিকাজ করা অবস্থায় এবং জগদল গ্রামের হেলাল হোসেনের মেয়ে বৃষ্টি খাতুন (১৫) মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান।
ধামইরহাট থানার ওসি মো. আব্দুল মমিন বজ্রপাতে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।