গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ শিশুর মৃত্যু

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন ছিল রোজা (৩)। গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে শিশুটি মারা যায়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে দুই শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়ে এসেছে। রোজার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ আরো তিন জন চিকিত্সাধীন। আর এক জনকে চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।