আড়াইহাজার থানা পুলিশ ১২৯ ক্যান বিয়ারসহ শীর্ষ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে (৩৬) গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর ঐ গ্রামের বেনু মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, পুলিশের কাছে খবর আসে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর, চৈতনকান্দা গ্রামের কবির ও বিশনন্দী গ্রামের আলআমিন দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ইয়াবা, বিয়ারসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। এ খবরের ভিত্তিতে পুলিশের একাধিক টিম তাদের ঘেরাও করে। এর মধ্যে জাহাঙ্গীরকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। এ ব্যাপারে উক্ত তিন জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। ওসি আনিচুর রহমান মোল্লা জানান, পলাতক কবির ও আল আমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।