বরিশাল বিভাগে করোনায় মোট ৩৮৭ জনের মৃত্যু 

বরিশাল বিভাগে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়ে মোট ৩৮৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ৬১১ জনের শরীরে করোনা শনাক্ত। অন্যদিকে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৮৯ জন। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, ২৪ ঘণ্টায় বিভাগের পটুয়াখালীতে দুইজন, বরগুনায় দুইজন, পিরোজপুর ও বরিশালে একজন করে মোট ৬ জন করোনায় মারা গেছেন। 

এছাড়া একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে আইসোলেশনে থাকা ১২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। 


ইত্তেফাক/ইউবি