ঈদ আয়োজন

ছোট পর্দায় বড় পর্দার ছবি (ঈদের দ্বিতীয় দিন)

ঈদ আনন্দ উৎসবে দেশের টিভি চ্যানেলগুলোর বিশেষ আয়োজনে থাকছে বেশকিছু চলচ্চিত্র। আজ জেনে নিন ঈদের দ্বিতীয় দিন (২২ জুলাই) নির্বাচিত কয়েকটি ছবির খবর।

‘নবাব এলএলবি’

চ্যানেল আইতে দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে অনন্য মামুনের ‘নবাব এলএলবি’। অভিনয়ে শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ অপু প্রমুখ।

‘কিস্তিমাত’

দীপ্ত টিভিতে সকাল ৯টায় আশিকুর রহমানের ‘কিস্তিমাত’। অভিনয়: আরেফিন শুভ, আচল, মিশা সওদাগর।  

‘বীর’

দীপ্ত টিভিতে দুপুর ১টায় কাজী হায়াতের ‘বীর’। অভিনয়ে শাকিব খান, বুবলি, মিশা সওদাগর।

‘সন্তান যখন শত্রু’

বিটিভিতে ২টা ৩৫ মিনিটে রাজ রাজ্জাকের ‘সন্তান যখন শত্রু’। রাজ্জাক, ডলি জহুর, বাপ্পারাজ, ফেরদৌস, অমল বোস।



‘সবার ওপরে প্রেম’

 নাগরিক টিভিতে সকাল  ৮টায় প্রচার হবে হাসনাত ফিরোজের ‘সবার ওপরে প্রেম’। অভিনয়ে শাকিব খান, ফেরদৌস, শাবনূর।

‘বলবো কথা বাসর ঘরে’

নাগরিক টিভিতে সকাল ১১টায় দেখানো হবে শাহ মোহাম্মাদ সংগ্রামের ‘বলবো কথা বাসর ঘরে’। অভিনয়ে শাকিব খান, শাবনূর।

‘বিগ ব্রাদার’

নাগরিক টিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে শফি উদ্দিন শফির ‘বিগ ব্রাদার’। অভিনয়ে মাহিয়া মাহি-শিমুল।



‘রাজা ৪২০’

নাগরিক টিভিতে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে রয়েছে ‘রাজা ৪২০’। অভিনয়ে শাকিব খান-অপু বিশ্বাস।

‘স্বপ্নের ঠিকানা’

নাগরিক টিভিতে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে এম এ খালেকের ‘স্বপ্নের ঠিকানা’। অভিনয়ে সালমান শাহ-শাবনূর।

‘তুমি শুধু তুমি’

দেশ টিভিতে সকাল ৮টা ৩০ মিনিটে থাকছে আবিদ হাসান বাদলের ‘তুমি শুধু তুমি’। অভিনয়ে রিয়াজ, শাবনূর।

‘তোমার জন্য মরতে পারি’

দেশ টিভিতে সকাল ১১টা দেখানো হবে সাফি ইকবালের ‘তোমার জন্য মরতে পারি’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস।

‘আমার বুকের মধ্যেখানে’

একুশে টিভিতে সকাল ৯টা ২০ মিনিটে প্রচার হবে সাফি উদ্দিন সাফির ‘আমার বুকের মধ্যেখানে’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, রেসী।

‘লাভার নাম্বার ওয়ান’

একুশে টিভিতে দুপুর ২ টা ৩০ মিনিটে দেখানো হবে ফারুক ওমরের ‘লাভার নাম্বার ওয়ান’। অভিনয়ে বাপ্পী, পরিমণি, মিশা সওদাগর।

‘রুখে দাড়াও’

সকাল ৯টায় প্রচার হবে শাহাদাৎ হোসেন লিটনের ‘রুখে দাড়াও’। অভিনয়ে শাকিব খান, সাহারা।

‘স্বপ্নের বাসর’

দুপুর ১ টায় থাকছে এফআই মানিজের ‘স্বপ্নের বাসর’। অভিনয়ে রিয়াজ, শাকিব খান ও শাবনুর।

ইত্তেফাক/বিএএফ