পঞ্চম শ্রেণির পড়াশোনা

বিজ্ঞান

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরীহাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পদার্থ

 

১. শক্তি কী? শক্তির রূপান্তরের উদাহরণ ৪টি বাক্যে লেখ।        

উত্তর: কোনো কিছু করার সামার্থ্যই হলো শক্তি।

নিচে উদাহরণসহ শক্তির রূপান্তর আলোচনা করা হলো—

১. সূর্যের আলো শোষণ করে উদ্ভিদ খাদ্য তৈরি করে, ফলে সূর্যের আলো রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।

২. প্রাণী যখন খাদ্য হিসেবে উদ্ভিদ গ্রহণ করে তখন  রাসায়নিক শক্তি তাপ এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

৩. সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করে।

৪. সৌর প্যানেল সৌর শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করে। যখন আমরা টেলিভিশন চালাই তখন এই বিদ্যুত্ শক্তি আলোক, তাপ এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।

২. তাপ সঞ্চালন কী? এটি কত প্রকার ও কী কী? ব্যাখ্যা করো।    

উত্তর:উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন।

তাপ সঞ্চালন তিন প্রকার। যথা— পরিবহন, পরিচলন ও বিকিরণ।

পরিবহন:কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। এ পদ্ধতিতে কঠিন পদার্থের অণুগুলোর কম্পনের মাধ্যমে তাপ স্থানান্তরিত হয়।

পরিচলন: তরল এবং বায়বীয় পদার্থে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। এক্ষেত্রে পদার্থের অণুগুলো স্থান পরিবর্তনের মাধ্যমে তাপ সঞ্চালন করে।

বিকিরণ: যে প্রক্রিয়ায় তাপ শক্তি কোনো মাধ্যম ছাড়াই উত্স থেকে চারদিকে ছড়িয়ে পড়ে তাই বিকিরণ। সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে।

৩. আমাদের দৈনন্দিন জীবনে শক্তি সংরক্ষণের উপায় ৫টি বাক্যে লেখ। 

উত্তর:আমাদের দৈনন্দিন শক্তি সংরক্ষণের উপায় হলো—

১. ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি ও যন্ত্রপাতিসমূহ বন্ধ রাখা।

২. প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে রেফ্রিজারেটরের দরজা খোলা না রাখা।

৩. বাড়িতে ছায়ার ব্যবস্থার জন্য গাছ লাগানো।

৪ .বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করা।

৫. গাড়ির বদলে যথা সম্ভব পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা।