নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও বাংলা দ্বিতীয়পত্র

মো. শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক

পারুলিয়া তফশিলী হাইস্কুল এন্ড কলেজ

লালমনিরহাট

The Tale of Homecoming (B)

Read the passage carefully and answer the questions following it.          

English For Today Class Nine & Ten. Unit: One, Lesson: Two, Section B, Page No: 6&7.

Bangabandhu Sheikh Mujibur Rahman was arrested by the Pakistani army immediately after his declaration of independence at the first hour of the 26 March 1971. ----------------------------- He made it clear that those who were involved in different types of crimes including genocide would be trailed by his government.

1.Choose the best answer from the alternatives.

(a) Bangabandhu was arrested on-

(i) 7 March 1971 (ii) 25 March 1971 (iii) 26 March 1971

(iv) 27 March 1971

(b) He was taken to Pakistan as a -

(i) prisoner                              (ii) hero  

(iii) president       (iv) refugee

(c) There was/were - in front of his cell.

(i) gallows                (ii) a torture cell      

(iii) a grave   (iv) guns

(d) The word 'breathlessly' means-

(i) anxiously      (ii) pain fully     (iii) suffocatingly (iv) fearfully

(e) 'Witness' means -

(i) to have wit          (ii) wait   (iii) win                    (iv) see

(f) A synonym of 'eminent' is-

(i) elegant       (ii) famed           (iii) eligible   (iv) awarded

(g) Bangabandhu was imprisoned in Pakistan for-

(i) one year                                      (ii) nine months              

(iii) three months    

(iv) several years

 Extra Questions :

 (h) Where is Hotel Claridges-

(i) London      (ii) Athens          (iii) Moscow   (iv) Rome      

(i) After being released from prison, Bangabandhu first went to -

(i) Dhaka       (ii) Delhi            (iii) London   (iv) Kolkata

(j) The word 'conversation' means-

(i) talks       (ii) monologue        

(iii) speech   (iv) recital

(k) The meaning of the word 'poetic' is-

(i) written by a poet (ii) sublime in expression

(iii) having   rhymes               

(iv) quoted from a poem

(l) 'Unbounded' means -

(i) limited (ii) confined              (iii) infinite(iv) captive

(m) Here the meaning of 'epic' is -

(i) long poem          

(ii) poem with a story      

(iii) long                  

(iv) great poem

(n) The word 'reality' means-

(i) realism

(ii) realistic     

(iii) really

(iv) the real nature of something

(o) A synonym of 'obligation' is-

(i) obliged                                (ii) duty                    (iii) application       (iv) regulation

(p) The word 'genocide' is synonymous with-

(i) massacre

(ii) murder            

(iii) assassination

(iv) brutality

(q) Here the word 'trial' means-

(i) test                      (ii) tring          (iii) dressing      (iv) justice

1. Ans:  (a) (iii) 26 March 1971 (b) (i) prisoner (c) (iii) a grave (d) (iii) suffocatingly (e) (iv) see (f) (ii) famed (g)

(ii) nine months (h) (i) London (i) (iii) London (j) (i) talks

(k) (ii) sublime in expression (l) (iii) infinite (m) (iii) long (n) (iv) the real nature of something

(o) (ii) duty (p)

(i) massacre (q) (iv) justice

 

পতিতপাবন মণ্ডল (পাবন)

শিক্ষক, বাংলা বিভাগ

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

প্রিয় নবম-দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা, তোমাদের কারক-বিভক্তি বিষয়টি  প্রশ্ন-উত্তরের মাধ্যমে অত্যন্ত সহজ করে  উপস্থাপন করছি। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করছি।

করণ কারক

১.‘করণ’শব্দের অর্থ কী? > যন্ত্র , সহায়ক বা উপায়

২. করণ কারক কাকে বলে?

> ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ, বা সহায়ককেই করণ কারক বলে

৩. বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তর পাওয়া   তাকে কী বলে? > করণ কারক

৪. সীমা কলম দিয়ে লেখে ।- এখানে কী অর্থে করণ কারক হয়েছে? > উপকরণ

৫. জগতে কীর্তিমান হয় সাধনায়।- এখানে কী অর্থে করণ কারক হয়েছে? > উপায়

৬. জগতে কীর্তিমান হয় সাধনায়।- এখানে ‘সাধনায়’ কোন কারক > করণ

৭. ছাত্ররা বল খেলে। ‘বল’ কোন কারকে কোন বিভক্তি? > করণে শূন্য 

৮. ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে।- এখানে কর্মানুযায়ী কোন ধরনের ক্রিয়া রয়েছে? > সকর্মক ক্রিয়ার

৯. ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে।- এখানে ‘লাঠি’ কোন কারকে কোন বিভক্তি? > করণে শূন্য

 ১০. লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়। ‘লাঙ্গল দ্বারা’ কোন কারকে কোন বিভক্তি? > করণে তৃতীয়া 

১১. মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন।- এখানে ‘মন দিয়ে’ কোন কারকে কোন বিভক্তি? >  করণে তৃতীয়া

১২. ফুলে ফুলে ঘর ভরেছে।- এখানে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি? > করণে ৭মী 

১৩. শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। এখানে ‘গোঁফে’ কোন কারকে কোন বিভক্তি? > করণে ৭মী 

১৪. ‘এত শঠতা, এত যে ব্যথা, / তবু যেন তা  মধুতে মাখা।’- এখানে ‘মধুতে’ কোন কারকে কোন বিভক্তি? > করণে ৭মী 

১৯. অর্থ অনর্থ ঘটায়। ‘অর্থ’ কোন কারকে কোন বিভক্তি? > করণে শূন্য 

২০. আগুনে সেক দাও। ‘আগুনে’ কোন কারকে কোন বিভক্তি? > করণে ৭মী 

২১. এ কাজ অপনি নিজ হাতে করবেন। ‘নিজ হাতে’ কোন কারকে কোন বিভক্তি? > করণে ৭মী

২২. লোকটা জাতিতে বৈষ্ণব। ‘জাতিতে’-কোন কারকে কোন বিভক্তি? > করণে ৭মী  ২৩. চেষ্টায় সব হয়। ‘চেষ্টায়’-কোন কারকে কোন বিভক্তি?  > করণে ৭মী 

২৪. এ সুতায় কাপড় হয় না। ‘সুতায়’- কোন কারকে কোন বিভক্তি? > করণে ৭মী

২৫. তিনি কন্যা শোকে অসুস্থ হয়ে পড়েছেন। ‘কন্যা শোকে’ কোন কারকে কোন বিভক্তি? > করণে ৭মী

২৬. শাক দিয়ে মাছ ঢাকা যায় না। ‘শাক দিয়ে’ কোন কারকে কোন বিভক্তি? > করণে ৩য়া

 ২৭. সে গাধাকে চাবুক মারলো। চাবুক- কোন কারকে কোন বিভক্তি? > করণে শূন্য

২৮. আকাশ মেঘে ঢাকা। ‘মেঘে’ কোন কারকে কোন বিভক্তি? > করণে শূন্য 

২৯. রোগে রোগে দেহ দুর্বল হয়ে গেছে। > করণে ৭মী 

৩০. আকাশ ধোঁয়ায় মলিন > করণে ৭মী

৩১. রঙিন চশমায় সব কিছু রঙিন দেখায়

> করণে ৭মী