মোরেলগঞ্জে মধু চাষে সফলতা

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মধু চাষে সাড়া জাগিয়েছেন মোরেলগঞ্জের আরিফুল ইসলাম। বাণিজ্যিক ভিত্তিতে এপিস মেলিফেরা মৌ মাছির চাষ করে ছয় মাসে দুই মণ মধু উত্পাদন করেছেন তিনি। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফুল ইসলাম খান বলেন, মধু চাষের ওপর একাধিকবার প্রশিক্ষণ নিয়ে ২০১৮ সালে বাণিজ্যিক ভিত্তিতে মধু চাষ শুরু করেন। পরে বিভিন্ন স্থানে মৌ-বাক্স বসিয়ে ছয় মাসে দুই মণের বেশি মধুু সংগ্রহ করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিফাত আল মারুফ বলেন, এ অঞ্চলে এই প্রথম মধু চাষ শুরু করেছেন চাষি আরিফুল ইসলাম। কৃষি দপ্তরের মাধ্যমে তাকে সহায়তার আওতায় নেওয়ার পরিকল্পনাও রয়েছে।