পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছার নাছিরপুর খাস খাল অবৈধ দখলদারের হাত থেকে মুক্ত না হওয়ায় ভরা বর্ষা মৌসুমে হরিঢালী-কপিলমুনি দুটি ইউনিয়নের ২০ গ্রামের ৫০ হাজার মানুষ কৃত্রিম জলাবদ্ধতার আশঙ্কায় রয়েছেন। নেট পাটাতন ও খালের মেইন গেটের পানি সরানোর দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। স্থানীয় চেয়ারম্যান মো. কওসার আলী জোয়াদ্দার বলেন, এলাকার গরিব মানুষের জন্য খাস খাল উন্মুক্ত করার বিকল্প নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দীকি বলেন, বর্তমানে ঐ খাস খালটি পলি মাটিতে ভরাট হয়ে গেছে। খালটি খনন করে জাল যার জলা তার সে লক্ষ্যে কাজ করতে জেলা প্রশাসকের কাছে দাবি জানাব।