মধুখালীতে পাট জাগ নিয়ে বিপাকে চাষি

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

মধুখালী উপজেলার বেশির ভাগ এলাকার পর্যাপ্ত পানির অভাবে পাট জাগ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। খাল, বিল ও ডোবায় এ বছর পর্যাপ্ত পরিমাণ পানি না জমায় অল্প পানিতেই জাগ দিতে বাধ্য হচ্ছেন তারা। ফলে পাটের গুণমান নষ্ট হওয়ায় পাটের দাম কম পাওয়ার আশঙ্কা করছেন তারা। পাটচাষি আব্দুল হাই বাঁশী ও নাজিমসহ অনেকেই জানান, আমাদের এলাকা উঁচু হওয়ায় এবং জলাশয়গুলো পর্যাপ্ত পানি না জমায় ঠিকমতো পাট জাগ দিয়ে পচানো যাচ্ছে না। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভির রহমান বলেন, উপজেলার একটি অংশে পানি না পাওয়ায় এ সমস্যা হচ্ছে। বৃষ্টি হলে পানির সমস্যা থাকবে না।