আশুগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

আশুগঞ্জে শুক্রবার সকালে ১৪ কেজি গাঁজাসহ এক মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে র্যাব।

ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার কাছে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. উজ্জ্বল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার কাছে মোটরসাইকেলে তল্লাশি চালায়। এ সময় ১৪ কেজি গাঁজাসহ মো. উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করে।

র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় মামলা করা হয়েছে।