চাঁপাইনবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ৩৫ দোকান ভস্মীভূত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ও শিবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের তহাবাজারে বৃহস্পতিবার বিকালে অগ্নিকাণ্ডে ৩৫টি ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, বিকাল সোয়া ৪টার দিকে তহাবাজারের একটি দোকান  থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর  পেয়ে জেলা সদরের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন চার পাশে দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় ঐসব দোকানের মালামালসহ পুরে ছাই হয়ে যায়। পরে জেলার শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও গোদাগাড়ীর ফায়ার সার্ভিসের আরো চারটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস রাজশাহী বিভাগীয় অফিসের উপ-পরিচালক মো. আব্দুর রশিদ জানান, ছোট-বড় মিলিয়ে ৩০-৩৫টি দোকান আগুনে পুড়ে গেছে।