শোক সংবাদ

লুত্ফর রহমান

নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও কচুগাড়ি ফকিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. লুত্ফর রহমান (৭৫) বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ... রাজেউন। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ রেখে গেছেন। কচুগাড়ি এবতেদায়ী মাদরাসা মাঠে জানাজার নামাজ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তিনি খলিশাডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদুজ্জামান স্বপনের পিতা ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানের মামা। তাঁর মৃত্যুতে জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।