রূপগঞ্জে দুই যুবকের লাশ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 

এশিয়ান হাইওয়ে নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের চরপাড়া ও টেংরারটেক এলাকা থেকে গতকাল শুক্রবার অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছর। চরপাড়া এলাকা থেকে উদ্ধারকৃত যুবকের শরীরে জখমের চিহ্ন ও টেংরারটেক এলাকা থেকে উদ্ধারকৃত যুবকের হাত পা বাঁধা ও শরীরের বিভিন্নস্থানে জখমের দাগ রয়েছে। লাশ দুইটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে রূপগঞ্জ থানায় পৃথক দুইটি  মামলা হয়েছে।