শামীম পাটোয়ারির অভিষেক

স্পোর্টস রিপোর্টার

মারকাটারি ব্যাটিং, দুর্দান্ত ফিল্ডিং এবং কার্যকর অফস্পিন মিলে শামীম হোসেন পাটোয়ারি দারুণ এক প্যাকেজ। ঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন শামীম। এবার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন এ তরুণ। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ তে বাংলাদেশের ৭১তম ক্রিকেটার হিসেবে এ ফরম্যাটে অভিষেক হয়েছে চাঁদপুরের ছেলে শামীমের। গতকাল বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন ছিল। লিটন দাস ও মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তাদের জায়গায় একাদশে সুযোগ পান তাসকিন আহমেদ ও শামীম পাটোয়ারি।