বাবার মৃত্যুতে দেশে ফিরছেন বিপ্লব

স্পোর্টস রিপোর্টার

জাতীয় দলের ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লবের বাবা আব্দুল কুদ্দুস আর নেই। গত ২২ জুলাই ঢাকায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে হূদেরাগে ভুগছিলেন আব্দুল কুদ্দুস। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। বাবার মৃত্যুর খবরটা জিম্বাবুয়েতে থাকা অবস্থায় পেয়েছেন বিপ্লব। তাই সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরতে হচ্ছে এ তরুণ লেগ স্পিনারকে। আজ সকালে দেশে এসে পৌঁছাবেন বাংলাদেশ টি-২০ দলের এ ক্রিকেটার। তবে বাবাকে শেষবার দেখার সুযোগ পাচ্ছেন না বিপ্লব। তার সম্মতিতেই গতকাল দাফন সম্পন্ন হয়েছে।