যশোর শহরের শংকরপুরে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ শাওন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাওন যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়া এলাকার হালিম ওরফে তিলে মুন্সির ছেলে।
নিহতের বোন নিলা বলেন, আমার ভাই শাওন শংকরপুর টার্মিনাল এলাকায় গাড়ি মেরামতের কাজ করে। সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়েছিল। রাত ১০দিকে শুনি তাকে দুর্বৃত্তরা ছুরি মেরেছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিত্সকরা মৃত বলে জানান।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক বলেন, ছুরিকাঘাতে জখম শাওন নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।