এই সময়ের ছড়া

ভাল্লাগে না ভাল্লাগে না

 

হচ্ছে কী সব ভাল­াগে না

গাইতে এখন তাল লাগে না

গায়ে গালাগাল লাগে না

খিচুড়িতে ডাল লাগে না

আদা মরিচ ঝাল লাগে না—

ভাল্ল­াগে না ভাল্ল­াগে না।

 

ঘর বানাতে চাল লাগে না

আনতে কুমির খাল লাগে না

মাঝিমাল­া হাল লাগে না

রাঘব বোয়াল জাল লাগে না

গড্ডলিকার পাল লাগে না—

ভাল্ল­াগে না ভাল্ল­াগে না।

 

লুটপাটে মাস সাল লাগে না

খাচ্ছে দেদার থাল লাগে না

রক্তচোখও লাল লাগে না

সইতে মোটা ছাল লাগে না

লজ্জাটা আজকাল লাগে না—

হচ্ছে কী সব ভাল্ল­াগে না

ভাল্ল­াগে না ভাল্ল­াগে না।