মুহম্মদ আনিসুল হক
২৫ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ১০ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৪ জিলহজ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ১ ও ৭। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: রুবী ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
সামাজিক কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন। অসুস্থ পিতার শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। চাকরিজীবীদের জন্য সময় মোটামুটি অনুকূল থাকতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। তীর্থ ভ্রমণ হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত দিক ভালো যাবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। বিবাদ এড়িয়ে চলুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিনিয়োগ করার ক্ষেত্রে ভালোভাবে চিন্তা করে নিন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সন্তানের দিকে খেয়াল রাখুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। আবেগ সংযত রাখুন। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা নিন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। মাথাব্যথায় ভুগতে পারেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। অকারণ ব্যয় পরিহার করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।