আমরা পড়ি
মো. আল শাহরিয়ার সৌরভ
নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, হাতীবান্ধা
রাসায়নিক বন্ধন
প্রশ্ন-১। রাসায়নিক বন্ধন কী?
উত্তর: যে আকর্ষণ শক্তির বলে অণুতে বিদ্যমান পরমানুসমূহ পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে।
প্রশ্ন-২। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে?
উত্তর: কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে।
প্রশ্ন-৩। আয়নিক বন্ধন কাকে বলে?
উত্তর:ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন এবং অ্যানায়নসমূহ যে স্থির বৈদ্যুতিক বল দ্বারা যৌগের বল দ্বারা যৌগের অণুতে আবদ্ধ থাকে তাকে আয়নিক বন্ধন বলে।
প্রশ্ন-৪। সমযোজী বন্ধন কাকে বলে?
উত্তর:সর্বশেষ শক্তিস্তরে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে।
প্রশ্ন-৫। পোলারিটি কী?
উত্তর:সমযোজী যৌগের অণুতে বন্ধনে আবদ্ধ পরমাণুগুলোর তড়িত্ ঋণাত্মকতার পার্থক্য ঘটলে অণুতে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক চার্জ বিশিষ্ট যে প্রান্তের সৃষ্টি হয় তাকে পোলারিটি বলে।