প্রমিত উচ্চারণের নিয়ম
মো. কামরুল হাসান
প্রভাষক
শামছুল হুদা খাঁন কলেজ
ঝিনাইদহ।
শুদ্ধ উচ্চারণ চর্চা (পর্ব ৭)
গত পর্বের পর ...
‘অ’-এর উচ্চারণের নিয়ম
‘অ’-এর উচ্চারণের তিনটি ভাগ রয়েছে।
১. আদ্য-অ (শব্দের শুরুতে)
২. মধ্য-অ (শব্দের মাঝে)
৩. অন্ত্য-অ (শব্দের শেষে)
আদ্য-অ
সূত্র ১২:সাধু ভাষার পূর্ণাঙ্গ রূপে কিছু শব্দে বা ক্রিয়াপদে ই-কার/ঈ-কার কিংবা উ-কার/ঊ-কার বিলুপ্ত হয়ে চলিত ভাষায় পরিণত হলে আগের অ-এর উচ্চারণ ও-কারান্ত হয়।
শব্দগুলোর উচ্চারণগুলো লক্ষ করি :
বানান উচ্চারণ
কলকাতা [সাধু—কলিকাতা] কোল্কাতা
সজনে [সাধু—সজিনা] সোজেন
বলছেন [সাধু—বলিতেছেন] বোলেছন্
বড়ে [সাধু—বড়িয়া] বোড়ে
ধরে [সাধু—ধরিয়া] ধোরে
পড়ে [সাধু—পড়িয়া] পোড়ে
মরে [সাধু—মরিয়া] মোরে
সরে [সাধু—সরিয়া] শোরে
পচে [সাধু—পচিয়া] পোচে
বসে [সাধু—বসিয়া] বোসে
করছি [সাধু—করিতেছি] কোরিছ
চলবে [সাধু—চলিবে] চোলেব
হলদে [সাধু—হলুদিয়া] হোলেদ
ব্যতিক্রম:সাধু ভাষার পূর্ণাঙ্গ রূপে কিছু শব্দে বা ক্রিয়াপদে ই/ঈ কিংবা উ/ঊ বিলুপ্ত হলেও চলিত ভাষায় পরিণত হলে, আগের অ-এর উচ্চারণ ও-কারান্ত হয় না।
বানান উচ্চারণ
হবে [সাধু—হইবে] হবে
কবে [সাধু—কইবে] কবে
সূত্র ১৩ :শব্দের প্রথমে যদি অ থাকে (স্বাধীন নয়; ব্যঞ্জনে যুক্ত) তার পরে জ্ঞ থাকে, তাহলে আগের অ সাধারণত ও-কারান্ত উচ্চারিত হয়।
শব্দগুলোর উচ্চারণগুলো লক্ষ করি :
বানান উচ্চারণ
যজ্ঞ জোগে্গাঁ
যজ্ঞকর্তা জোগে্গাঁকর্তা
যজ্ঞপুরুষ জোগে্গাঁপুরুশ্
* ‘অজ্ঞ’-এর উচ্চারণ হবে ‘অগে্গাঁ’। কারণ এর অর্থ হলো ‘জানে না যে’ অর্থাত্ না-বোধক। সেজন্য এটি ও-কারান্ত হবে না।