কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
কাহারোলে বেগুনের ভালো ফলন হলেও দাম কম হওয়ায় কৃষকরা হতাশ। শনিবার সকালে কাহারোল হাটে প্রতি মণ বেগুন বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা। বেগুন বিক্রেতা মো. জালাল উদ্দিন এদিন কাহারোল হাটে ছয় মণ বেগুন বিক্রি করার জন্য নিয়ে আসেন। বাজারে বেগুনের দাম কম থাকায় বেগুন বিক্রি করেছেন ১২০ টাকা মণ দরে। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় বেগুনের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে বেগুনের দাম কিছুটা কম। তবে অল্প কিছুদিনের মধ্যেই দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।