জোয়ারের পানিতে তলিয়ে গেছে পৌর শহর

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

পূর্ণিমা ও অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে গেছে মোরেলগঞ্জ পৌর শহরসহ উপজেলার বিস্তীর্ণ এলাকা। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এছাড়া তলিয়ে গেছে উপজেলার বেশ কয়েকটি গ্রামসহ নিম্নাঞ্চলের ফসলি জমি। বেড়িবাঁধ না থাকার ভোগান্তির স্থায়িত্বও বাড়ছে। বারইখালী ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল জানান, ফেরিঘাট থেকে ঘষিয়াখালী পর্যন্ত রাস্তা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। মোড়েলগঞ্জ পৌর মেয়র এস এম মনিরুল হক বলেন, পানগুছি নদীর তীরে বেড়িবাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প প্রক্রিয়াধীন আছে। শিগিগরই এর কাজ শুরু হবে। বেড়িবাঁধটি নির্মাণ হলে এ অবস্থা থাকবে না।