পত্নীতলায় বৃষ্টি না হওয়ায় আমন চাষ ব্যাহত

পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা

পেরিয়ে গেছে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ, পেরিয়ে যাচ্ছে আমন ধান রোপণের সময়ও। বৃষ্টি না থাকায় বাধ্য হয়ে পত্নীতলার কৃষকরা সেচ দিয়ে আমন ধান রোপণ করছেন। শনিবার সকালে উপজেলার কয়েকটি এলাকায় দেখা গেছে, কৃষকরা শ্যালো মেশিনে সেচের মাধ্যমে ধান চাষের জন্য জমি তৈরি, ধান লাগানো ও লাঙল দেওয়ার কাজে ব্যস্ত।

উপজেলার পদ্মপুকুর গ্রামের আব্দুস সালাম জানান, পাঁচ বিঘা জমিতে আমন ধান লাগাবেন। বৃষ্টি না থাকায় সেচ দিয়ে ধান লাগানোর প্রস্তুতি নিচ্ছি। তার মতো অনেকেই সেচ দিয়ে আমন ধান রোপণ করছেন।